বাংলাদেশের সেরা কওমী মাদরাসা-জামালুল কুরআন মাদরাসা
জামালুল কুরআন মাদরাসা পরিচিতি উপ-মহাদেশে ইসলাম ও মুসলমানদেরকে রক্ষা, বিজাতীয় সংস্কৃতির করালগ্রাস থেকে জাতিকে মুক্ত রাখা ও পূর্ণাঙ্গ শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করার দৃঢ় প্রত্যয় নিয়ে ১৮৬৬ সালে প্রতিষ্ঠিত হয় বিশ্ব বিখ্যাত দারুল উলূম দেওবন্দ। দারুল উলূম দেওবন্দের সেই মোহনা থেকেই বাংলাদেশসহ পৃথিবীর আনাচে কানাচে বয়ে চলছে কওমী মাদরাসার স্রোতধারা। এরই ধারাবাহিকতায় জাতি ও মিল্লাতের প্রয়োজনে রাজধানী ঢাকার দক্ষিণ-পূর্ব প্রান্তে পুরান ঢাকার ঐতিহ্যবাহী এলাকা গেন্ডারিয়ার অধিবাসী, বিশিষ্ট দানবীর খোদাভীরু শেখ হোসেন বখস রহ: এর ওয়াকফকৃত মসজিদ ও তার পাশ্ববর্তী প্রায় ৩৬ শতাংশ ভূমির খালি অংশে, অত্র এলাকার ধর্মপ্রাণ মুসলমানদের উদ্যোগে ১৩৮২ হিজরী মোতাবেক ১৯৬১ সালে, মুজাহিদে মিল্লাত আল্লামা শামসুল হক ফরিদপুরী রহ: এর ভিত্তিপ্রস্তর স্থাপন করার মাধ্যমে প্রতিষ্ঠিত হয় আহলে সুফফার প্রতিচ্ছবি ঐতিহ্যবাহী জামালুল কুরআন মাদরাসা । প্রাথমিক পর্যায়ে হিফজ ও মকতবের মাধ্যমে এর শুভযাত্রা শুরু হয় । ধীরে ধীরে একদল নিষ্ঠাবান খোদাভীরু ও অভিজ্ঞ আলেমেদীনের রক্ত-ঘাম ঝরা অক্লান্ত পরিশ্রমে, প্রতিষ্ঠাতা পরিচালক ও মসজিদের ইমা...